প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
গোয়াইনঘাট বাজারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট বাজারের তিতারাই ব্রিজের মুখে (আইসক্রিম ফ্যাক্টরি এলাকায়) সরকারি খাস জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
তিনি সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬